সৌদি আরবে ভিআইপি ওমরাহ ও এক্সিকিউটিভ কার সার্ভিস

সৌদি আরবে ওমরাহ ও ভিআইপি যাত্রীদের জন্য রাজকীয় পরিবহন সেবা

জেদ্দা বিমানবন্দর, পবিত্র মক্কা ও মদিনা শরীফে ব্যক্তিগত নির্ভরযোগ্য প্রাইভেট কার ও মাইক্রোবাস ট্রান্সফার। শতভাগ নতুন মডেলের পরিষ্কার গাড়ি, বিনয়ী ড্রাইভার এবং ফিক্সড রেট নিশ্চয়তা।

নতুন মডেলের বিলাসবহুল গাড়ি স্যুট পরিহিত প্রফেশনাল শোফার ১০০% ফিক্সড রেট • অল-ইনক্লুসিভ
১৫,০০০+ সম্মানিত হাজি ও ওমরাহ যাত্রীর আস্থার প্রতীক
Hyundai Staria VIP
হুন্দাই স্টারিয়া ভিআইপি লাক্সারি ভিআইপি ভ্যান
৭ সিট ৬ লাগেজ ডুয়েল এসি টোল ও ফুয়েল সহ
স্বচ্ছ ও দ্রুত বুকিং

আপনার রুট ও পছন্দের গাড়ি নির্বাচন করুন

কোনো জটিল রেজিস্ট্রেশন বা অগ্রিম পেমেন্ট ঝামেলা ছাড়াই তাৎক্ষণিক ভাড়া দেখুন এবং সরাসরি হোয়াটসঅ্যাপে গাড়ি নিশ্চিত করুন।

দ্রুত গাড়ি বুকিং ও লাইভ ভাড়া ক্যালকুলেটর

রুট ও গাড়ি বাছাই করুন, সাথে সাথে নিশ্চিত ভাড়া দেখতে পাবেন

অভিজ্ঞ আলেম গাইড সার্ভিস (ঐচ্ছিক) ১৫০ SAR / জনপ্রতি গাইড

বিশুদ্ধ ওমরাহ প্রশিক্ষণ, ইহরাম ও তাওয়াফ-সাঈর সঠিক হুকুম-আহকাম ও মাসআলা।

মক্কা ও মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আলেম দ্বারা ঐতিহাসিক স্থানসমূহের নির্ভুল ইতিহাস বয়ান।

সর্বমোট আনুমানিক ভাড়া রুট ও গাড়ি বাছাই করুন (টোল, ফুয়েল ও পার্কিং সহ)
--- SAR

আপনার নাম, ফোন ও ফ্লাইট তথ্য শুধুমাত্র ড্রাইভার কো-অর্ডিনেশনের জন্য সংরক্ষিত (সৌদি PDPL ডেটা সুরক্ষা নীতি অনুসারী)। প্রাইভেসি পলিসি

সর্বোচ্চ রাজকীয় মান

কেন ইয়াহইয়া গালফ ট্রান্সপোর্ট হাজিদের প্রথম পছন্দ

আল্লাহর মেহমানদের পবিত্র সফরে আন্তরিকতা, নিখুঁত সময়নিষ্ঠা ও সর্বোত্তম আরাম নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ফিক্সড ও অল-ইনক্লুসিভ রেট

কোনো লুকানো বা অতিরিক্ত চার্জ নেই। পেট্রোল খরচ, হাইওয়ে টোল এবং এয়ারপোর্ট পার্কিং সবকিছু মূল ভাড়ার ভেতরে অন্তর্ভুক্ত।

ফ্লাইট ট্র্যাকিং ও নেমবোর্ড সার্ভিস

ফ্লাইট লেট হলেও কোনো বাড়তি টেনশন নেই। আপনার ফ্লাইট ট্র্যাক করে আমাদের ড্রাইভার টার্মিনাল এক্সিটে নেমবোর্ড হাতে অপেক্ষা করবে।

নতুন মডেল ও চিল্ড এসি গাড়ি

প্রতিটি ট্রিপের আগে গাড়ি জীবাণুমুক্ত ও পরিষ্কার করা হয়। প্রতিটি গাড়িতে রয়েছে শক্তিশালী কুলিং এসি ও আরামদায়ক নরম সিট।

বাংলা, আরবি ও ইংরেজিভাষী ড্রাইভার

সৌদি আরবের রাস্তাঘাট ও ট্রাফিক আইন জানা অভিজ্ঞ ও বিনম্র ড্রাইভার, যারা যেকোনো প্রয়োজনে আপনার সাথে সহজে কথা বলতে পারবেন।

২৪ ঘণ্টা সাপোর্ট ও দ্রুত রিপ্লে

জেদ্দা, মক্কা ও মদিনা—যেখানেই থাকুন, যেকোনো জরুরি পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ও সরাসরি ফোনে সার্বক্ষণিক সেবা প্রস্তুত।

মিকাত বিরতি ও হারাম গেট ড্রপ

ওমরাহ যাত্রীদের জন্য মিকাত (যুল হুলাইফা বা আল-জুহফাহ) স্টপেজে ওজু ও এহরাম বাঁধার পর্যাপ্ত সময় ও হোটেলের প্রবেশদ্বারে সরাসরি ড্রপ।

সার্বক্ষণিক বিশেষ সেবা

আমাদের বিশেষ পরিবহন সেবাসমূহ

জেদ্দা বিমানবন্দর মিট অ্যান্ড গ্রিট থেকে শুরু করে ওমরাহ সফর, পবিত্র জিয়ারত ও আন্তঃনগর ভ্রমণের সম্পূর্ণ নির্ভরযোগ্য সমাধান।

Airport Transfers
এয়ারপোর্ট ট্রান্সফার

জেদ্দা ও মদিনা বিমানবন্দর ট্রান্সফার

কিং আব্দুল আজিজ (JED T1 ও নর্থ) এবং মদিনা (MED) বিমানবন্দর থেকে সরাসরি মক্কা ও মদিনার হোটেলে নিরাপদ যাতায়াত।

  • লাইভ ফ্লাইট ট্র্যাকিং ও ৬০ মিনিট ফ্রি অপেক্ষা
  • লাগেজ হ্যান্ডলিং ও সহযাত্রী ট্রলি সহযোগিতা
  • সরাসরি টার্মিনাল এক্সিট গেট পিকআপ
Umrah Transfers
ওমরাহ ভিআইপি ট্রান্সফার

পবিত্র ওমরাহ পরিবহন সেবা

জেদ্দা ↔ মক্কা, মক্কা ↔ মদিনা ও জেদ্দা ↔ মদিনা রুটে হাজি ও ওমরাহ পালনকারীদের জন্য ব্যক্তিগত প্রাইভেট কার ও ভ্যান।

  • মিকাত পয়েন্টে ইহরাম ও ওজুর সুবিধাজনক বিরতি
  • হারামাইন এক্সপ্রেসওয়ে দিয়ে মসৃণ ও দ্রুত যাতায়াত
  • সরাসরি হোটেলের মূল ফটক পর্যন্ত পৌঁছে দেওয়া
Holy Ziyarat
ঐতিহাসিক জিয়ারত

মক্কা ও মদিনা পবিত্র জিয়ারত ট্যুর

পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক বরকতময় স্থানসমূহে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জিয়ারত সফর।

  • মক্কায় হেরা গুহা, সাওর, মিনা, মুজদালিফা ও আরাফাত
  • মদিনায় মসজিদে কুবা, ওহুদ পাহাড় ও কিবলাতাইন
  • সম্পূর্ণ প্রাইভেট গাড়িতে ৩-৪ ঘণ্টার রিলাক্স ট্যুর
Intercity Travel
দূরপাল্লার সফর

আন্তঃনগর দূরপাল্লার ভ্রমণ

জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ পাহাড়ি শহর, ইয়ানবু সমুদ্রবন্দর কিংবা রাজধানী রিয়াদ পর্যন্ত প্রিমিয়াম হাইওয়ে গাড়িতে নিশ্চিন্ত দীর্ঘ সফর।

  • তায়েফ ক্যাবল কার ও ঐতিহাসিক স্থান ভ্রমণ
  • ইয়ানবু ও রাবিগ বাণিজ্যিক এলাকা সফর
  • লাইসেন্সপ্রাপ্ত অভিজ্ঞ দূরপাল্লার হাইওয়ে ড্রাইভার
Group Transfers
গ্রুপ ও কাফেলা পরিবহন

পারিবারিক ও গ্রুপ কাফেলা পরিবহন

১২ সিটের টয়োটা হাইস ও ২৫ সিটের টয়োটা কোস্টার ভিআইপি লাক্সারি বাসের মাধ্যমে বড় পরিবার ও ট্রাভেল এজেন্সি কাফেলার নির্বিঘ্ন যাতায়াত।

  • সুবিশাল লাগেজ বুট ও লাগেজ ট্রলি ব্যবস্থা
  • গ্রুপ কো-অর্ডিনেটরের সার্বক্ষণিক নিবিড় তদারকি
  • ওমরাহ কাফেলার জন্য বিশেষ ডিসকাউন্ট রেট
VIP Protocol
রয়্যাল ভিআইপি প্রটোকল

ভিআইপি প্রটোকল ও এক্সিকিউটিভ শোফার

জিএমসি ইউকন / সুবারবান ও ফোর্ড টরাসযোগে রাষ্ট্রীয় অতিথি, বিজনেস ডেলিগেট ও বিশেষ মেহমানদের জন্য সার্বক্ষণিক লাক্সারি প্রটোকল সেবা।

  • প্রিমিয়াম লেদার সিট ও ফুল প্রাইভেসি গ্লাস
  • স্যুট পরিহিত অত্যন্ত মার্জিত প্রফেশনাল শোফার
  • বোতলজাত ঠান্ডা মিনারেল ওয়াটার, টিস্যু ও ফোন চার্জিং
আধুনিক ও প্রিমিয়াম বহর

আমাদের লাক্সারি গাড়ির বহর

একক যাত্রী, পরিবার কিংবা পুরো কাফেলার জন্য প্রস্তুত আমাদের পরিষ্কার ও শীতাতপ নিয়ন্ত্রিত প্রিমিয়াম যানবাহন।

Hyundai Staria VIP সবচেয়ে জনপ্রিয়
লাক্সারি ভিআইপি ভ্যান

Hyundai Staria VIP

7 সিট 6 ব্যাগ ডুয়েল এসি

ভিআইপি ক্যাপটেন সিট, আরামদায়ক ও খোলামেলা স্পেস সম্বলিত আমাদের ফ্ল্যাগশিপ গাড়ি—পরিবার নিয়ে ওমরাহ ও আন্তঃনগর ভ্রমণের জন্য সেরা পছন্দ।

Toyota Camry শীঘ্রই আসছে • Coming Soon
এক্সিকিউটিভ সেডান

Toyota Camry

4 সিট 3 ব্যাগ চিল্ড এসি

একক যাত্রী, দম্পতি বা ছোট পরিবারের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও চমৎকার এসি সুবিধাসম্পন্ন প্রিমিয়াম সেডান।

Ford Taurus শীঘ্রই আসছে • Coming Soon
প্রিমিয়াম এক্সিকিউটিভ সেডান

Ford Taurus

4 সিট 3 ব্যাগ ডুয়েল জোন এসি

অতিরিক্ত লেগরুম ও শব্দহীন ইঞ্জিনের প্রিমিয়াম এক্সিকিউটিভ কার—দূরপাল্লার আরামদায়ক সফরের জন্য বিশেষ উপযোগী।

GMC Yukon VIP রাজকীয় আভিজাত্য
রয়্যাল ভিআইপি এসইউভি

GMC Yukon / Suburban

7 সিট 6 ব্যাগ ট্রাই-জোন এসি

ভিআইপি প্রতিনিধি ও বিশেষ মেহমানদের জন্য সর্বোচ্চ রাজকীয় আভিজাত্য, প্রিমিয়াম লেদার সিট ও সুবিশাল স্থান।

Toyota Hiace VIP বড় পরিবারের সেরা পছন্দ
গ্রুপ ও ফ্যামিলি মিনিবাস

Toyota Hiace VIP

12 সিট 8 ব্যাগ রুফ হাই-পাওয়ার এসি

বড় পরিবার বা কাফেলার জন্য হাই-রুফ এসি ভ্যান—যাত্রী ও প্রচুর লাগেজ নিরাপদে বহনের জন্য আদর্শ।

Toyota Coaster Bus শীঘ্রই আসছে • Coming Soon
গ্রুপ ও ওমরাহ কাফেলা

Toyota Coaster VIP Bus

25 সিট 20 ব্যাগ ফুল কোচ এসি

গ্রুপ ওমরাহ কাফেলার জন্য আরামদায়ক রিক্লাইনিং সিট, পাবলিক এড্রেস সিস্টেম ও সুপরিসর লাগেজ বুট সমৃদ্ধ লাক্সারি কোচ।

Mercedes-Benz S-Class VIP ভিআইপি শফার প্রটোকল
কূটনৈতিক ও ভিভিআইপি শফার

Mercedes-Benz S-Class VIP

3 সিট 3 ব্যাগ এক্সিকিউটিভ ক্লাইমেট

রাষ্ট্রীয় ভিআইপি অতিথি, কূটনৈতিক ডেলিগেট ও বিশিষ্ট মেহমানদের জন্য সর্বোচ্চ প্রটোকল, প্রাইভেসি ও বিলাসবহুল মার্সিডিজ রাইড।

শতভাগ ফিক্সড ও স্বচ্ছ রেট

জনপ্রিয় রুট ও স্পষ্ট ভাড়ার তালিকা

কোনো অতিরিক্ত ট্যাক্স বা হিডেন চার্জ নেই। যাত্রা শুরুর আগেই আপনার চূড়ান্ত ভাড়া নিশ্চিত থাকবে।

রুট / গন্তব্য আনুমানিক সময় Toyota Camry Staria VIP Yukon VIP Hiace VIP বুকিং
জেদ্দা এয়ারপোর্ট (JED) ⇄ মক্কা হোটেল
টার্মিনাল ১ / নর্থ টার্মিনাল ডিরেক্ট
~ ১ ঘণ্টা ১৫ মি. 180 SAR 250 SAR 450 SAR 300 SAR
মক্কা হোটেল ⇄ মদিনা হোটেল
হাইওয়ে ডোর-টু-ডোর ট্রান্সফার (মিকাত বিরতি সহ)
~ ৪ ঘণ্টা ৩০ মি. 450 SAR 600 SAR 1,100 SAR 750 SAR
মদিনা হোটেল ⇄ জেদ্দা এয়ারপোর্ট / শহর
সরাসরি আরামদায়ক সফর
~ ৪ ঘণ্টা ১৫ মি. 450 SAR 600 SAR 1,100 SAR 750 SAR
মদিনা এয়ারপোর্ট (MED) ⇄ মদিনা হোটেল
মসজিদে নববী সংলগ্ন সব হোটেল
~ ২৫ মিনিট 120 SAR 180 SAR 300 SAR 220 SAR
মক্কা হোটেল ⇄ জেদ্দা কর্নিশ / শপিং সিটি
কেনাকাটা ও দর্শনীয় স্থান ভ্রমণ
~ ১ ঘণ্টা ১০ মি. 200 SAR 280 SAR 500 SAR 350 SAR
পবিত্র মক্কা ঐতিহাসিক জিয়ারত ট্যুর
জাবালে নূর, সাওর, মিনা, মুযদালিফা ও আরাফাত
~ ৩ ঘণ্টা ৩০ মি. 250 SAR 350 SAR 600 SAR 400 SAR
পবিত্র মদিনা ঐতিহাসিক জিয়ারত ট্যুর
মসজিদে কুবা, ওহুদ প্রান্তর, কিবলাতাইন ও বাগান
~ ৩ ঘণ্টা ৩০ মি. 250 SAR 350 SAR 600 SAR 400 SAR
মক্কা ⇄ তায়েফ ডে ট্যুর (রিটার্ন সহ)
মসজিদে ইবনে আব্বাস, ক্যাবল কার, গোলাপ বাগান
~ ৭ ঘণ্টা ফুল ডে 450 SAR 650 SAR 1,200 SAR 800 SAR
ঐতিহাসিক বদরের ময়দান ডে ট্যুর
১৪ বদরী শহীদ সাহাবির মাজার, জাবালুল মালাইকা ও আরীশ
~ ৬ থেকে ৭ ঘণ্টা 350 SAR 450 SAR 750 SAR 550 SAR
মদিনা জিন পাহাড় ও ওয়াদি আল-বাইদা
প্রাকৃতিক ম্যাগনেটিক বিস্ময় ও মনোরম পাহাড়ি উপত্যকা ভ্রমণ
~ ২ থেকে ৩ ঘণ্টা 150 SAR 200 SAR 350 SAR 250 SAR
পবিত্র ইসলামের স্মৃতিবিজড়িত স্থান

মক্কা ও মদিনা শরীফের বরকতময় জিয়ারত

অভিজ্ঞ ড্রাইভারের সাথে নির্ভরযোগ্য ও নির্ঝঞ্ঝাট জিয়ারত সফর, যিনি প্রতিটি পবিত্র স্থানের ইতিহাস ও নিরাপদ পার্কিং জানেন।

আনুমানিক ৩ থেকে ৪ ঘণ্টা • প্রাইভেট গাড়ি

পবিত্র মক্কা মুকাররমা জিয়ারত প্যাকেজ

ওহী নাজিলের স্থান, হিজরতের ইতিহাস ও হজের প্রধান স্থানসমূহে শ্রদ্ধাপূর্ণ দর্শন।

  • জাবালে নূর ও হেরা গুহা (প্রথম ওহী নাজিলের বরকতময় স্থান)
  • জাবালে সাওর ও সাওর গুহা (নবীজি সা. ও আবু বকর রা. এর ঐতিহাসিক হিজরতের আশ্রয়স্থল)
  • মিনা ময়দান (তাবুনগরী ও হজের অন্যতম প্রধান স্থান)
  • মুজদালিফা প্রান্তর (মাশআরুল হারাম ও খোলা আকাশের নিচে রাত্রিযাপনের পবিত্র স্থান)
  • আরাফাতের ময়দান ও জাবালে রহমত (হজের প্রধান রুকন ও বিদায় হজের স্মৃতি)
  • জামারাত / তিন শয়তানের স্তম্ভ (শয়তানকে পাথর মারার ঐতিহাসিক স্থান)
  • জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জিন্দা দাফন করার ঐতিহাসিক স্থান
  • জান্নাতুল মোয়াল্লা (উম্মুল মুমিনীন খাদিজা রা. সহ সাহাবিদের পবিত্র কবরস্থান)
  • মসজিদে জিন ও ঐতিহাসিক পবিত্র নিদর্শনসমূহ
আনুমানিক ৩ থেকে ৪ ঘণ্টা • প্রাইভেট গাড়ি

পবিত্র মদিনা মুনাওয়ারা জিয়ারত প্যাকেজ

নবীজি সা. এর পুণ্যময় শহরের স্মৃতিবিজড়িত পবিত্র মসজিদ ও যুদ্ধক্ষেত্রসমূহে জিয়ারত।

  • মসজিদে কুবা (ইসলামের প্রথম মসজিদ, ২ রাকাত নামাজে ১ ওমরাহর সওয়াব)
  • ঐতিহাসিক ওহুদ পাহাড় ও সাইয়্যিদুশ শুহাদা হামজা (রা.) সহ ৭০ জন শহীদের মাজার
  • মসজিদে কিবলাতাইন (ঐতিহাসিক দুই কিবলার মসজিদ)
  • হযরত ওসমান (রা.)-এর বাগান ও কুয়া (বীর-এ-রুমা)
  • বীর-এ-গারস (যে কুয়ার পানি দিয়ে নবীজি ﷺ-কে গোসল দেওয়া হয়েছিল)
  • মসজিদ আল-জুমুআ (ইসলামের ইতিহাসের প্রথম জুমার নামাজ যেখানে আদায় হয়)
  • সানিয়াতুল বিদা (মদিনাবাসী নবীজি ﷺ-কে 'ত্বলাআল বাদরু' গেয়ে যেখানে স্বাগতম জানায়)
  • জান্নাতের নহর / ওয়াদি আল-আকীক (মুবারক বরকতময় উপত্যকা)
  • সাবআ মাসাজিদ ও খন্দকের যুদ্ধের ঐতিহাসিক প্রান্তর
  • বাদশাহ ফাহাদ পবিত্র কুরআন প্রিন্টিং কমপ্লেক্স ও তাজা খেজুর বাগান
পূর্ণ দিবস ট্যুর • প্রায় ৬-৭ ঘণ্টা • প্রাইভেট গাড়ি

ঐতিহাসিক বদরের ময়দান ডে ট্যুর

ইসলামের প্রথম ও সত্য-মিথ্যার চূড়ান্ত ফয়সালার ঐতিহাসিক ময়দান, ১৪ জন বদরী শহীদের পবিত্র মাজার ও জাবালুল মালাইকা দর্শন।

  • ঐতিহাসিক বদরের রণক্ষেত্র ও সত্য-মিথ্যার ফয়সালার প্রান্তর (ইয়াওমুল ফুরকান)
  • ১৪ জন বদরী শহীদ সাহাবির পবিত্র মাজার ও স্মৃতিফলক
  • জাবালুল মালাইকা (যে পাহাড়ে আল্লাহর নির্দেশে ফেরেশতারা অবতরণ করেছিলেন)
  • আল-উদ্বাতুদ দুনয়া ও আল-উদ্বাতুল কুসওয়া (পবিত্র কুরআনে বর্ণিত কৌশলগত স্থান)
  • মসজিদে আরীশ (যুদ্ধ চলাকালীন নবীজি ﷺ-এর তাঁবু ও বিশেষ দোয়া কক্ষ)
আনুমানিক ২ থেকে ৩ ঘণ্টা • প্রাইভেট গাড়ি

মদিনা জিন পাহাড় ও ওয়াদি আল-বাইদা ট্যুর

গাড়ি নিউট্রালে রেখে নিজে নিজে পাহাড়ে ওঠার অবিশ্বাস্য প্রাকৃতিক চুম্বকীয় বিস্ময় ও ওয়াদি আল-বাইদার মনোরম পাহাড় ভ্রমণ।

  • বিখ্যাত জিন পাহাড় বা ম্যাগনেটিক হিল (যেখানে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে উঁচুতে ওঠে)
  • সুরম্য ওয়াদি আল-বাইদা পাহাড়ি উপত্যকা ও প্রাকৃতিক সৌন্দর্য
  • ক্যাম্পিং পয়েন্ট ও ঐতিহ্যবাহী বেদুইন চা স্টপ
  • পরিবার নিয়ে স্মরণীয় ছবি তোলার মনোমুগ্ধকর ভিউপয়েন্ট
পূর্ণ দিবস ট্যুর • প্রায় ৭ ঘণ্টা • প্রাইভেট গাড়ি

পবিত্র তায়েফ ঐতিহাসিক জিয়ারত ও পাহাড়ি ভ্রমণ

নবীজি ﷺ-এর ত্যাগের স্মৃতিবিজড়িত মসজিদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর মাজার, সুগন্ধি গোলাপ কারখানা ও আল-হাদা কেবল কার ভ্রমণ।

  • মসজিদে আদ্দাস ও ঐতিহাসিক আঙ্গুর বাগান (যেখানে খ্রিষ্টান গোলাম আদ্দাস ঈমান এনেছিলেন)
  • মসজিদে ইবনে আব্বাস ও রইসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর মাজার
  • মসজিদে কুয়া (নবীজি ﷺ-এর পবিত্র বিশ্রামস্থল)
  • মসজিদে আলী ও ক্বারনুল মানাযিল মিকাত পয়েন্ট
  • বিখ্যাত তায়েফি গোলাপজল ও পারফিউম কারখানা দর্শন
  • মনোমুগ্ধকর আল-হাদা পাহাড়ি রাস্তা ও কেবল কার ভিউপয়েন্ট
সহজ ও দ্রুত

মাত্র ৩ ধাপে গাড়ি বুকিং করুন

কোনো জটিল রেজিস্ট্রেশন বা অগ্রিম পেমেন্ট ঝামেলা ছাড়াই তাৎক্ষণিক কনফার্মেশন।

১

১. রুট ও গাড়ি পছন্দ করুন

আমাদের বুকিং ফর্মে পিকআপ স্থান, গন্তব্য এবং যাত্রী সংখ্যা অনুযায়ী পছন্দের লাক্সারি গাড়িটি সিলেক্ট করুন।

২

২. হোয়াটসঅ্যাপে নিশ্চিতকরণ

একটি ক্লিকেই হোয়াটসঅ্যাপে ড্রাইভার ইনফো ও গাড়ির বিবরণ সহ পূর্ণাঙ্গ বুকিং ভাউচার পেয়ে যাবেন।

৩

৩. নিশ্চিন্তে সফর শুরু করুন

বিমানবন্দর বা হোটেলের দরজায় ড্রাইভার আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবেন এবং লাগেজ তুলে নিয়ে সফর শুরু করবেন।

সম্মানিত হাজিদের বাস্তব অভিজ্ঞতা

আমাদের যাত্রীগণের মূল্যবান মতামত

যাঁরা পরিবার নিয়ে আমাদের গাড়ি সার্ভিসে নিশ্চিন্তে পবিত্র সফর সম্পন্ন করেছেন।

"জেদ্দা এয়ারপোর্টে নেমে ৩ জনের পরিবার আর ৫ টা বড় লাগেজ নিয়ে কোনো টেনশন হয়নি। ড্রাইভার টার্মিনাল ১ এ সুন্দরভাবে আমাদের রিসিভ করেছেন!"

মোহাম্মদ রফিকুল ইসলাম
জেদ্দা এয়ারপোর্ট ⇄ মক্কা ক্লক টাওয়ার

"মক্কা থেকে মদিনা সফরের সময় মিকাতে আমাদের অজু ও এহরাম বাঁধার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। গাড়িটি সম্পূর্ণ পরিষ্কার ও আরামদায়ক ছিল।"

হাজী নুরুল আমিন ও পরিবার
মক্কা হোটেল ⇄ মদিনা হোটেল

"মদিনায় হাফ-ডে জিয়ারত প্যাকেজ নিয়েছিলাম। কুবা মসজিদ, ওহুদ ও খন্দকের ইতিহাস ড্রাইভার ভাই খুব যত্নসহকারে ঘুরে দেখিয়েছেন।"

ড. মাহফুজুর রহমান
মদিনা ঐতিহাসিক জিয়ারত ট্যুর
সাধারণ জিজ্ঞাসা

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

এয়ারপোর্ট পিকআপ, মিকাত বিরতি, লাগেজ ও পেমেন্ট সংক্রান্ত স্পষ্ট তথ্য।

ফ্লাইট লেট হলে বা ইমিগ্রেশনে দেরি হলে কি ড্রাইভার অপেক্ষা করবেন?

জি, অবশ্যই। আপনি বুকিংয়ের সময় যে ফ্লাইট নম্বর দেন, আমাদের ডিসপ্যাচ টিম তা লাইভ ট্র্যাকিং করে। ফ্লাইট বিলম্বিত হলেও ড্রাইভার আপনার অবতরণের সঠিক সময় অনুযায়ী টার্মিনালে নেমবোর্ড নিয়ে উপস্থিত থাকবে। এর জন্য কোনো অতিরিক্ত ফি নেই।

হাইওয়ে টোল, তেল খরচ ও এয়ারপোর্ট পার্কিং কি ভাড়ার ভেতরে অন্তর্ভুক্ত?

হ্যাঁ, আমাদের প্রতিটি ভাড়াই শতভাগ ফিক্সড ও অল-ইনক্লুসিভ। এর ভেতরে পেট্রোল, সৌদি হাইওয়ের টোল ও এয়ারপোর্ট টার্মিনাল পার্কিং চার্জ অন্তর্ভুক্ত। কোনো গোপন বা অপ্রত্যাশিত চার্জের সুযোগ নেই।

মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে এহরাম বা ওজুর জন্য মিকাত স্টপেজ নেওয়া যাবে কি?

অবশ্যই! মদিনা থেকে মক্কা সফরের সময় যুল হুলাইফাহ (মসজিদে শাজারাহ) বা জেদ্দা হয়ে যাওয়ার পথে মিকাতে এহরাম ও নফল সালাতের জন্য ড্রাইভার পর্যাপ্ত সময় অপেক্ষা করবেন। এটি ওমরাহ ট্রিপের একটি প্রমিত অংশ।

ভাড়া পরিশোধের পদ্ধতি কী এবং কখন দিতে হবে?

আমরা কোনো জটিল অগ্রিম পেমেন্টের শর্ত দিই না। আপনার গন্তব্যে (হোটেল দরজায়) নিরাপদে পৌঁছানোর পর সরাসরি ড্রাইভারের কাছে সৌদি রিয়াল ক্যাশ বা সৌদি মাদা/ভিসা/মাস্টারকার্ড এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন।

শিশুদের বেবি-সিট বা বয়োবৃদ্ধদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা আছে কি?

জি, বুকিং ফর্মে স্পেশাল রিকোয়েস্টের জায়গায় অথবা হোয়াটসঅ্যাপে বুকিং নিশ্চিত করার সময় জানিয়ে দিলে আমরা চাইল্ড সেফটি সিট ও ফোল্ডিং হুইলচেয়ার বহনের সুপরিসর বুট সুবিধাযুক্ত গাড়ি পাঠাই।

কত সময় আগে গাড়ি বুকিং করা উত্তম?

পছন্দের গাড়ি ও প্রিমিয়াম ড্রাইভার নিশ্চিত করার জন্য সফরের ১২ থেকে ২৪ ঘণ্টা আগে বুকিং দেওয়া সবচেয়ে ভালো। তবে এয়ারপোর্টে নেমেই যদি গাড়ি প্রয়োজন হয়, আমাদের জরুরি ডিসপ্যাচ ডেস্কে মেসেজ দিন; আমরা ৩০ মিনিটের মধ্যে গাড়ি পাঠানোর চেষ্টা করি।

বরকতময় ও প্রশান্তিময় সফরের জন্য প্রস্তুত?

জেদ্দা, মক্কা ও মদিনা—আমাদের প্রতিটি গাড়ি ও অভিজ্ঞ ড্রাইভার সার্বক্ষণিক প্রস্তুত। মাত্র ৬০ সেকেন্ডে নিশ্চিন্তে গাড়ি বুক করুন।